• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

অ্যাসিড আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১, ০৫:৪৫ পিএম
অ্যাসিড আক্রমণের শিকার বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ

বলিউড অভিনেত্রী পায়েল ঘোষ অ্যাসিড আক্রমণের শিকার। মুম্বাইয়ের রাস্তায় আচমকা কয়েকজন দুস্কৃতিকারী কাচের বোতলে অভিনেত্রীকে অ্যাসিড ছুড়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে, আচমকা কয়েকজন মুখ ঢেকে চড়াও হয় পায়েল ঘোষের ওপর। পায়েল তার গাড়িতে উঠতে যাওয়ার সময় ওই দুস্কৃতীরা তাকে আক্রমণ করে।

পায়েল জানান, দুস্কৃতীদের হাতে কাচের বোতল ছিল। কিন্তু, বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর তাদের হাত থেকে পালাতে সক্ষম হন পায়েল। পালানোর সময় হাতে চোট পান অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ছবি শেয়ারও করেছেন তিনি। কাচের বোতলে দুস্কৃতীদের হাতে অ্যাসিড ছিল বলেই পায়েলের ধারণা।

জানা যায়, এদিন (সোমবার) ওষুধ কিনতে বের হন অভিনেত্রী। তখই তার ওপর দুস্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে পায়েল বলেন, “আমি ওষুধ কিনতে গিয়েছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানা হিঁচড়া শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনও রকমে পালিয়ে বাঁচি।”

এদিকে বেশ কিছুদিন আগে অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার জেরে কেউ তার ওপর আক্রমণ করেছেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!