বলিউড বাদশাহ শাহরুখ খানকে বয়কটের ডাক দিয়েছেন ভারতীয় নাগরিকরা। বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ শাহরুখ খান লিখে তাকে বয়কটের ঘোষণা দিয়েছেন তারা।
নেট মাধ্যমে পাকিস্তানের প্রধামন্ত্রী ইমরান খানের সঙ্গে একটি ছবি ভাইরাল হয়েছে। এজন্যই শাহরুখকে বয়কটের ডাক। এর কারণ হলো, আফগানিস্তান দখল করে নিয়েছে তালেবান। ভারত তাদের সমর্থন না জানালেও ইমরান খান স্বাগত জানিয়েছেন তাদের। ভারতীয় নাগরিকদের রাগটা সেখানেই। তারা শাহরুখকে আফগানিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে শাহরুখকে ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন অনেক ভক্ত। তারাও হ্যাশট্যাগ লাভ ইউ শাহরুখ লিখে পোস্ট করছেন। কেউ কেউ তো তাকে ভারতে গর্ব উল্লেখ করে পোস্ট করছেন।
শাহরুখ খানের বিশ্বজোড়া অনুরাগী থাকলেও নিজে ইমরান খানের ভক্ত একথা স্বীকার করেন তিনি নিজেই। তিনি সবসময়েই চেয়েছেন ইমরান খানের সঙ্গে দেখা করতে। যদিও ইমরানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার খুব সহজ ছিলনা বলেই তিনি জানান।
ইমরানের একটি অটোগ্রাফ চাওয়ায় তিনি রেগে যান কারণ সেইদিন খেলায় খুব একটা রান করতে পারেননি তিনি। ২০১৮ সালে ‘জিরো’তে শেষবারের মতো বড়ো পর্দায় দেখা যায় শাহরুখ খানকে। বক্স অফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি ছবিটি । আবার ২০২২ সালে যশ রাজের ব্যানারে আসতে চলেছে তার পরবর্তী সিনেমা ‘পাঠান’। আর এবার পাঠান বয়কটের ডাক দিলো নেটিজেনরা।
































