মুম্বাই অ্যাকাডেমি অব মুভিং ইমেজ ফেস্টিভ্যালের চেয়ারপার্সন পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন দীপিকা পাড়ুকোন। এবার সেই পদে বসলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমএএমআই ট্রাস্টি বোর্ডের তরফেই প্রিয়াঙ্কাকে মনোনীত করা হয়।
এই ট্রাস্টি বোর্ডে রয়েছেন নীতা এম আম্বানি (সহ-চেয়ারপার্সন), অনুপমা চোপড়া (উৎসব পরিচালক), অজয় বিজলি, আনন্দ জি মাহিন্দ্রা, ফারহান আখতার, ইশা আম্বানি, কবির খান, কৌস্তুভ ধাভসে, কিরণ রাও, রানা দগ্গুবাতি, রীতেশ দেশমুখ, রোহান সিপ্পি, সিদ্ধার্থ রায় কাপুর, বিক্রমাদিত্য মোতওয়ানে, বিশাল ভরদ্বাজ এবং জোয়া আখতার।
প্রিয়াঙ্কা চোপড়ার কথায়, “এমএএমআই চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন হিসাবে নির্বাচিত হয়ে গর্বিত বোধ করছি। এই পদে আসীন হয়ে উৎসবটিকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য আমি উন্মুখ।”
প্রসঙ্গত, এ বছর এপ্রিল মাসে এমএএমআই চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সন পদ থেকে পদত্যাগের কথা জানান দীপিকা।





































