• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

নারীরূপে হিরো আলম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৫:৫৬ পিএম
নারীরূপে হিরো আলম

নেট দুনিয়ার ট্রোলের আরেক নাম হিরো আলম। ইউটিউবের জন্য নির্মিত নাটকে বিভিন্ন ধরনের চরিত্রে হাজির হন তিনি। কখনো টারজান, কখনোবা দৈত্য। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন। এবার প্রথমবারের মতো নারীর বেশে হাজির হচ্ছেন তিনি। 

‘ভাইরাল বউ’ শিরোনামের নতুন এই ভিডিওটি খুব শিগগির সরদার প্রোডাকশনের ব্যানারে প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “আপনারা দেখছেন হিরো আলমের নতুন রূপ। আপনারা সবাই জানেন, হিজড়ারা কতটা অসহায় অবস্থায় থাকে। তাদের সেই জীবনের গল্প নিয়ে এই প্রথম মেয়ে সেজে অভিনয় করছি। আপনাদের ভালোবাসা ও দোয়া চাই। সামনে ভালো কিছু করার ইচ্ছা আছে। সবাই পাশে থাকবেন।”

প্রসঙ্গত, অভিনয়ের পর গানের জগতে প্রবেশ করে ধামাকা দেখিয়েছেন হিরো আলম। কদিন পর পরই বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা ও অ্যারাবিক ভাষায় নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!