বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা খান রিভেঞ্জ থ্রিলার ‘কিং’ দিয়ে শাহরুখ খানের অনবদ্য প্রত্যাবর্তন হতে চলেছে। অন্যদিকে তার রাজকন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক, এ খবরেই ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে গল্প এখানেই শেষ নয়, এ রাজকীয় সিনেমায় এবার আরও এক মহারানির আগমন হতে চলেছে। তিনি আর কেউ নন, বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
আসন্ন এ সিনেমায় এক বিশেষ চরিত্রে থাকছেন দীপিকা। সুহানার মায়ের ভূমিকায় দেখা যাবে তাকে। যদিও একে এক্সটেন্ডেড ক্যামিও বলা হচ্ছে। তবে সিনেবিশ্লেষকরা বলছেন, এ চরিত্রই হতে চলেছে সিনেমার কাহিনির টার্নিং পয়েন্ট।
দীপিকা, শাহরুখ এবং পরিচালক আনন্দ এল রাই এই ত্রয়ীর রসায়ন দর্শকরা ‘জাওয়ান’ সিনেমায় দেখেছেন। আবারও সেই রসায়ন ফিরছে আরও গভীর, আরও জাঁকজমকভাবে।
এদিকে ‘কিং’ চলচ্চিত্রটি শুধু পারিবারিক আবেগে ভরপুর নয়, বরং এটি হতে চলেছে এক চরম প্রতিশোধের থ্রিলার। সিনেমার প্রি-প্রোডাকশন এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং আগামী মাসেই মুম্বাইয়ে শুরু হবে এর শুটিং।
শুধু শাহরুখ, সুহানা ও দীপিকাই নন, এ সিনেমায় থাকছেন অভিষেক বচ্চন ও অভয় ভার্মার মতো শক্তিশালী অভিনেতারাও। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে ভারতের প্রেক্ষাগৃহে ঝড় তুলবে ‘কিং’, এমনটিই মনে করছেন সিনেবিশ্লেষকরা।









![২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি [বাংলাদেশী সময় অনুযায়ী]](https://www.songbadprokash.com/media/imgAll//SM/২২২২২২২-20260603084825.jpg)





