কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, আহত ২০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২১, ০৯:০৯ এএম
কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা,  আহত ২০

কক্সবাজারের চকরিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং দরগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. জাহাঙ্গীর আলম জানান, শ্যামলী পরিবহনের একটি বাস ঢাকা থেকে কক্সবাজার আসছিল। অন্যদিক থেকে পণ্যবাহী ট্রাক কক্সবাজার থেকে চট্টগ্রাম যাচ্ছিল। গাড়ি দুটি হারবাং দরগা এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতের ঘটনা ঘটেনি। তবে অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, গুরুতর আহত এক যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে বলেও জানান আইসি মো.জাহাঙ্গীর আলম।

Link copied!