• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১০:০৭ এএম
দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই

মানিকগঞ্জের হরিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন মিয়া (২৫) ও সবুজ মিয়া (২২) নামের দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সঞ্জয় ও কার্তিক নামের আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে হরিরামপুর উপজেলার কৌড়ী কলেজে গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা মামুন মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার হান্নান মিয়ার ছেলে ও সবুজ মিয়া সাটুরিয়া উপজেলার পাড় তিল্লি এলাকার মহিনুদ্দিনের ছেলে। 

পুলিশ জানায়, সন্ধ্যার দিকে পেশাগত কাজ শেষে একই মোটরসাইকেলে মানিকগঞ্জে ফিরছিলেন মামুন ও সবুজ। তাদের মোটরসাইকেলটি কৌড়ী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মামুন ও সবুজকে মৃত ঘোষণা করেন। আহত দুজনের মধ্যে সঞ্জয়কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থাও আশঙ্কাজনক। অপরদিকে কার্তিক নামের আরেকজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
 

Link copied!