কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১ অক্টোবর) তার বিরুদ্ধে মামলা করেছেন এসআই সাদ্দাম মোল্লা।
আটককৃত গাঁজা ব্যবসায়ী হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগান এলাকার আ. রশিদের ছেলে মো. বাবুল মিয়া (২৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) রাত সাড়ে ১১টায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার নির্দেশনায় এসআই সাদ্দাম মোল্লা, মো. ফকরুল হাসান ফারুক ও এএসআই মোশাররফ একদল পুলিশ নিয়ে কুলিয়ারচরের লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় দুই কেজি গাঁজাসহ বাবুলকে আটক করে পুলিশ।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





































