• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

মমেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১, ২০২১, ১০:৩০ এএম
মমেক হাসপাতালে করোনায় ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের খোদে নেওয়াজ (৬০), গৌরীপুরের রাশিদা খাতুন (৬৫), জামালপুর সদরের আলমগীর (৫০) আর করোনায় মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহের গফরগাঁওয়ের জুলেখা (৪০)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে ৭ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১১৭ জন রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

Link copied!