ঘুমন্ত অবস্থায় চাকার নিচে হেলপার


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০৩:১৭ পিএম
ঘুমন্ত অবস্থায় চাকার নিচে হেলপার

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় নিজ ট্রাকের নিচে চাপা পড়ে হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পৌর এলাকার ভিমরুল্লা গ্রামের ইমরান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম হোসেনের বাড়ি সদর উপজেলার গাইদঘাট গ্রামে।

পুলিশ জানায়, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গায় ফিরছিল ট্রাকটি। রাতে ঘুমানোর জন্য ট্রাকটি ইমরান ফিলিং স্টেশনের সামনে রাখেন চালক শহিদুল ইসলাম। এ সময় সহকারী বিছানা পেতে ট্রাকটির নিচে ঘুমান।

আজ সকালে চালক ট্রাকটি সামনের দিকে চালনা করলে ঘুমন্ত অবস্থায়ই চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইব্রাহিম। খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। আটক করা হয় চালক শহিদুলকে। জব্দ করা হয় ট্রাকটি।

এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

Link copied!