সাবেক বাসদ নেতা জাহেদের লাশ উদ্ধার


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৬:৪৪ পিএম
সাবেক বাসদ নেতা জাহেদের লাশ উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সাপমারা এলাকা থেকে বাংলাদেশের সাম্যবাদ আন্দোলনের জেলা সমন্বায়ক জাহেদ আহমেদ টুটুলের (৫৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে মাটিরাঙা সাপমারা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাহেদ আহমেদ টুটুল বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাবেক নেতা ছিলেন।

মাটিরাঙা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, “জাহেদ আহমেদ টুটুল শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন। সকালে খোঁজাখুঁজির পর খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা এলাকায় কালভার্টের নিচ থেকে মোটরসাইকেলসহ মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।  

Link copied!