• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

মে‌ছোবাঘ উদ্ধার করতে ‘৯৯৯’ এ ফোন


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৫:৫৫ পিএম
মে‌ছোবাঘ উদ্ধার করতে ‘৯৯৯’ এ ফোন

রাজবাড়ীর কালুখালী উপ‌জেলার মাছবাড়ী‌তে পোল্ট্রি ফা‌র্মে বন‌বিড়‌াল ধরার লোহা‌র ফাঁদে ধরা পড়ে‌ মে‌ছোবাঘ। প্রাণীটি উদ্ধার করতে ‘৯৯৯’ এ ফোন দেওয়া হয়।

‌সোমবার (৩০ আগস্ট) গভীর রা‌তে মাছবাড়ীর হা‌ড়িভাঙ্গা গ্রা‌মে‌র সোহা‌গ নামক এক ব্যাক্তির পোল্ট্রি ফা‌র্মে এ ঘটনা ঘ‌টে। 

সকা‌লে ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে উৎসুক জনতা ভিড় জমায় মেছোবাঘ‌টি দেখ‌তে। খবর পে‌য়ে পুলিশ বাঘ‌টি উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসে।

মাজবাড়ী ইউপি চেয়ারম্যান শ‌রিফুল ইসলাম জানান, পোল্ট্রি ফা‌র্মের বনবিড়‌াল মারার ফাঁদে মে‌ছোবাঘ‌টি ধরা প‌রে। প‌ড়ে পু‌লিশ সে‌টি‌কে উদ্ধার করে থানায় নি‌য়ে গে‌ছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, ‘৯৯৯’ এ ফোন পে‌য়ে দুপুর ১২টার দি‌কে ম‌াজবাড়ী থে‌কে মে‌ছোবাঘ‌টি উদ্ধার ক‌রে নিরাপত্তাজ‌নিত কার‌ণে থানায় এনে রে‌খে‌ছেন।  বন বিভা‌গে খবর দি‌য়ে‌ছেন। তারা আস‌লে মেছোবাঘ‌টি হস্তান্তর কর‌া হবে।
 

Link copied!