সুনামগঞ্জে হাওর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স অনুমান ২৫ বছর।
শনিবার (৭ আগস্ট) বিকেলে ওই অজ্ঞাতনামা নারীর লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলার দিরাই উপজেলার গোপালপুর দক্ষিণহাটি গ্রাম সংলগ্ন হাতনি বিল নামক হাওরের পানিতে অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম আলী বলেন, উদ্ধারকৃত অজ্ঞাত নারীর পরিচয় শনাক্ত করাসহ তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ওই নারীর মৃত্যু আসল কারণ জানা যাবে।



































