• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

পাবনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২১


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০৬:২৬ পিএম
পাবনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২১

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) দুপুর থেকে শনিবার (৭ আগস্ট) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায়  তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে করোনা উপসর্গে মারা গেছেন তিনজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় একজন ও উপসর্গে দুইজন মারা গেছেন। এছাড়া ঢাকার হাসপাতালে আরও একজন মারা গেছেন।

উপসর্গে মৃতরা হলেন পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দিবা শিফটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারহানা তাপসী (৫০), আটঘরিয়ার দেবোত্তরে একজন, সদরের দুইজন, বেড়া উপজেলার একজন, ঈশ্বরদীর দুইজন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতীম বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনায় ২১  জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, এ সময় মারা গেছেন একজন। শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। ১ লাখ ৩৬ হাজার ৩৩৬ জনের প্রাপ্ত ফলাফলে মোট শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৩৭ জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৫ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৬২ জন। প্রায় সাড়ে চার শতাধিক রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক ৮৮ শতাংশ। সুস্থতার হার ৮২দশমিক ৫৪ শতাংশ।

পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর জানান, করোনা মৃত্যু ও সংক্রমণ অনেকাংশে কমে আসছে এ জেলাতে। এই ধারা অব্যাহত রাখতে আমাদের প্রত্যেককে করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

Link copied!