অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০১:৪৭ এএম
অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়

জাতীয় সংসদ অধিবেশন শেষে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

 সোমবার সংসদ অধিবেশন শেষে অধিবেশন কক্ষেই আন্তরিকভাবে কুশল বিনিময় করেন তারা। এসময় পাশে ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।

এদিকে, সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার কুশল বিনিময়ের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দুই নেতার প্রশংসা করতে দেখা গেছে নেটিজেনদের।
অনেকেই বলছেন, পুরনো সেই অসংস্কৃতির বাইরে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সম্প্রীতির নজির স্থাপন হলো।

এর আগে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সোমবার সকাল ১০টা ৩১ মিনিটে শুরু হয় এ অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

পরে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল ৩০ জুন মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন সংসদ অধিবেশন।

Link copied!