সাইফউদ্দিন আহমেদ মারা গেছেন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ০৫:১৪ পিএম
সাইফউদ্দিন আহমেদ মারা গেছেন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের শ্বশুর ও বিসিবির পরিচালক তানভির আহমেদ টিটুর বাবা বন্দরের লক্ষণখোলা দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. সাইফউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।  তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জানাজা ও বাদ মাগরিব লক্ষণখোলা দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে লক্ষণখোলা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 

Link copied!