নাটোরে করোনায় চিকিৎসকের মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:২৯ পিএম
নাটোরে করোনায় চিকিৎসকের মৃত্যু

নাটোরে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসক ও উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা ডা. ওবায়দুল্লাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

রোববার (২৬ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

গত ১৮ সেপ্টেম্বর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

ডা. ওবায়দুল্লাহ ১৯৫৫ সালে নওগাঁয় জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে নাটোরে কর্মস্থল হওয়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।

নাটোরের মানুষের কাছে একজন সুপরিচিত চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন তিনি সুনামের সঙ্গে নাটোরে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। 

রোববার (২৬ সেপ্টেম্বর) বিকালে আছরের নামাজের পর জানাযা শেষে নাটোর গাড়ীখানা গোড়স্থানে তাকে দাফন করা হবে।

Link copied!