• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২, ২১ জমাদিউস সানি ১৪৪৭

আফগানিস্তানে খাদ্য-ওষুধ পাঠাতে চায়: পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৮:২৭ পিএম
আফগানিস্তানে খাদ্য-ওষুধ পাঠাতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

মানবিক সহায়তা হিসেবে আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনও ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে প্রস্তুত বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘ আয়োজিত হাইলেভেল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, “আমরা মৌলিক খাদ্যসামগ্রী ও জীবন-রক্ষাকারী ওষুধ দিয়ে সহায়তা করতে পারি। এই কোভিড মহামারির সময়ে আফগানিস্তানকে আমরা পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট, মাস্ক ও অন্যান্য প্রয়োজনীয় মেডিক্যাল সামগ্রী দিতে চাই।”

মন্ত্রী বলেন, “আফগানিস্তানের উন্নয়নে বাংলাদেশ অংশীদার হতে চায়। মৌলিক স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন, আইসিটি, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ অংশীদার হতে চায়।”

প্রায় ছয় ঘণ্টাব্যাপী এ বৈঠকে এ সময় বিভিন্ন দেশ আফগানিস্তানে কীভাবে সহায়তা করা যায় সেটি তুলে ধরেন।

এছাড়া বৈঠক আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আফগানিস্তান পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা বিশ্বাস করি, স্থিতিশীল আফগানিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!