প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মনিরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৯:৫৭ এএম
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হলেন মনিরা

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ পেয়েছেন মনিরা বেগম। বিসিএস প্রশাসন ক্যাডার ২০তম ব্যাচের এই কর্মকর্তা এর আগে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ (যুগ্ম সচিব) পদের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানা যায়, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সালাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব করা হয়েছে। তাই সালাহ উদ্দিনের স্থলাভিষিক্ত হয়েছেন মনিরা বেগম। 

এ ছাড়া প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) আল মামুন মুর্শেদকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি  মনিরা বেগম স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (৭ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ দেওয়া হয়।

Link copied!