প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৫ জনে। একই সময়ে ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন ২৬ জন। মোট শনাক্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৩৬ হাজার ৬৬৩ জন।
সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৮ জন। একই সময়ে ২ হাজার ৭০৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭০৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

















