দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারে এলপিজি ৪৬ টাকা বাড়িয়ে মূসকসহ ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল।
এর আগে ১২ কেজি সিলিন্ডারে এলপিজির দাম ছিল ১ হাজার ২৫১ টাকা। এছাড়া আগস্টের শুরুতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম কমেছিল ৩৫ টাকা।
এদিকে, জুলাইয়ে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। আর জুনে সেটি হয়েছিল ১ হাজার ২৪২ টাকা। তারও আগে মে মাসে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাকে খরচ করতে হয়েছিল ১ হাজার ৩৩৫ টাকা।
























