বর্তমানে শিলপাটার ব্যবহার প্রায় নেই বললেই চলে। আধুনিক জিনিপত্রের সাহায্যে প্রয়োজনীয় কিছু গুড়ো করা বা বাটার কাজ সেরে নেওয়া যায়। বাজারের গুঁড়া মশলা দিয়েও সেরে নেওয়া যায় রান্নাবান্না। তবে এখনো অনেকের রান্নাঘরে শিল-পাটার ব্যবহার আছেই। যতই ব্লেন্ডার থাকুক নানা পদের ভর্তা বানাতে শিল-পাটা ছাড়া যেন চলেই না। কিন্তু শিল-পাটা শাণ দিতে হয় মাঝে মাঝে। চলুন জেনে নেওয়া যাক শিল-পাটা শাণ দেওয়ার নিয়ম-
- প্রথমে মেঝেতে একটি মোটা কাপড় বা তোয়ালের ওপর শিল-পাটা বসিয়ে নিন। হাতুড়ি এবং বড় স্ক্রু অথবা গজাল নিন। পাটায় থাকা পুরনো গর্তের মধ্যে খানিকটা বাঁকা করে স্ক্রু ধরুন এবং অল্প অল্প করে হাতুড়ি দিয়ে ঠুকতে থাকুন। চাইলে নতুন করেও গর্ত করতে পারেন। ঘন ঘন গর্ত করতে হবে,পাটা গর্ত হয়ে গেলে একইভাবে শিলে ধার দিয়ে নিন।
- পাটা বিছিয়ে কিছু বালু আর হালকা পানি ছিটিয়ে বাটতে থাকুন। ৫ থেকে ১০ মিনিট বেটে পাটা ধুয়ে নিন।
- একইভাবে খুব সাবধানে কাচের ছোট ছোট টুকরো ভেঙে একদম মিহি না হওয়া পর্যন্ত বাটতে থাকুন। বাটা হয়ে গেলে ধুয়ে ফেলুন।
সতর্কতা
শিল পাটা ধার করার সময় চোখে বড় চশমা অথবা সানগ্লাস পরে নেবেন অবশ্যই। নাহলে ছোট ছোট পাথরের টুকরা ছিটকে চোখে যেতে পারে। হাতে গ্লাভসও পড়ে নিতে পারেন।

















