মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য হুমকি: ডব্লিউটিও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১০:৫০ পিএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য হুমকি: ডব্লিউটিও

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রধান এনগোজি ওকোনজো-ইওয়েলা। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থা সচল রাখার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওকোনজো-ইওয়েলা বলেন, ‘মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। কারণ জাহাজ চলাচলে বিঘ্ন ও জ্বালানির উচ্চমূল্যের কারণে সারের সরবরাহ কমে গেছে। ফলে সারের দাম বাড়ছে।’

বিশ্বের মোট নাইট্রোজেন সারের সরবরাহের প্রায় এক-তৃতীয়াংশ হরমুজ প্রণালি দিয়ে যায়।

ওকোনজো-ইওয়েলা বলেন, ‘সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটলে তা খাদ্য ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব ফেলবে। এর ফলে কৃষকেরা সারের ব্যবহার কমিয়ে দিতে পারেন এবং কম সার প্রয়োজন হয় এমন ফসল চাষে বাধ্য হতে পারেন।’

ওকোনজো-ইওয়েলা জোর দিয়ে বলেন, ‘বিশ্বব্যাপী খাদ্য বাণিজ্যের পথগুলো উন্মুক্ত এবং স্থিতিশীল রাখা জরুরি, যাতে যেখানে খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন সেখানে তা পৌঁছাতে পারে।’

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!