মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় দেশব্যাপি প্রতিবাদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০৩:৪০ পিএম
মন্দির-মণ্ডপে হামলার ঘটনায় দেশব্যাপি প্রতিবাদ

গুজব রটিয়ে বিভিন্ন পূজামণ্ডপ, মন্দির, ঘরবাড়িতে হামলা, হত্যা এবং অস্থিতিশীল অবস্থা সৃষ্টির প্রতিবাদে দেশব্যাপি সভা-সমাবেশ, মানববন্ধন, গণঅবস্থান ও গণআন্দোলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এ সব প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

রাজশাহী

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, গণ অবস্থান ও গণ আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগর ও জেলার আয়োজনে এ মানববন্ধন ও গণ আন্দোলন পালিত হয়। দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিক্ষাভ মিছিল নিয়ে গণ আন্দোলন ও মানববন্ধনে যোগ দেন জাসদ মহানগর শাখার নেতাকর্মীরা। দ্রুত এ অবস্থার উন্নতি হয়ে সকলের শান্তিপূর্ণ অবস্থান ফিরবে বলে প্রত্যাশা করেন জাসদের নেতারা।

নড়াইল

জেলার রূপগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ৩ কিলোমিটার ঘুরে নড়াইল আদালত সড়কে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার কুন্ডু। ইসকনের সেবক গৌরচরণ সেবাদাস, ইসকনের কোষাধ্যক্ষ রূপায়নক সেবা দাস, ইসকনের নামযজ্ঞ প্রধান সৎসরূপ নিত্যানন্দ দাস প্রমুখ।

মাগুরা

জেলা প্রেসক্লাবের সামনে সকালে মানববন্ধন করেছে জাসদ। এ সময় জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া ওয়াহিদ কামাল বাবুলর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সমির চক্রবর্তী, দেলোয়ার হোসেন দিলু, বিমল বিশ্বাস, খলিলুর রহমান মৃধা, মিজানুর রহমান ফিরোজ। এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে একাত্বতা ঘোষণা করেনে।

রাজবাড়ী

জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব কুমার, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ নারায়ণ চৌধুরী, সাধারণ সম্পাদক জয়দেব কুমার, ইসকন মন্দিরের অধ্যক্ষ শান্ত নিবাস দাস ও হিন্দু ধর্মাবলম্বীদের মানুষ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা

শহরের শহীদ হাসান চত্বরে বেলা ১১টার দিকে প্রতিবাদ সভা ও মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখা ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চুয়াডাঙ্গা। এতে সভাপতিত্ব করেন ইসকনের চুয়াডাঙ্গা শাখার শচীপ্রাণধন নিমাই দাস। সমাবেশে বক্তব্য রাখেন অকুলচৈতন্য অধিকারী, কিশোর কুমার কুন্ডু, ষষ্টি চরণ কর্মকার, সুশান্ত বিশ্বাস ও অশিত কুমার সাহা প্রমুখ। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!