নোয়াখালীতে হাজতির মৃত্যু


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ১১:১২ এএম
নোয়াখালীতে হাজতির মৃত্যু

নোয়াখালী জেলা কারাগারে বদিউল আলম (৭৬) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১১ অক্টোবর) রাত ২টার দিকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বদিউল আলম সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নরু মিয়ার ছেলে। 

নোয়াখালী কারাগারের জেল সুপার ফণী ভূষণ দেবনাথ জানান, সোমবার রাত ২টার দিকে বদিউল আলম কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরও জানান, বদিউল আলম সেনবাগ থানার নারী ও শিশু নির্যাতন মামলায় গত ২৫ সেপ্টেম্বর কারাগারে আসেন। তার শরীর অসুস্থ থাকায় কারা হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। নিহতের ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!