চুরির অপবাদে কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৯:২৮ এএম
চুরির অপবাদে কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন

জয়পুরহাট জেলার ক্ষেতনাললে ২০০ টাকা চুরির অপবাদে এক কিশোরকে মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্যে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শনিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার মামুদপুর ইউনিয়নের ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত বেলি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, বিকেলে ধনতলা বাজারে চা বিক্রেতা আবু বক্করের স্ত্রী বেলি বেগম স্থানীয় আনিসুরের কিশোরী মেয়ে আনিকাকে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতন করে। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে বেলি বেগম তার বাড়ি থেকে দুইশ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন। গাছে বাঁধা কিশোরী আনিকা চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, চুরির বিষয়ে কোনো প্রমাণ দিতে পারেনি নির্যাতনকারী নারী বেলি বেগম। 

এ ঘটনায় জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে ক্ষেতনাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়ার পর অভিযুক্ত নারী বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!