• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

রাজশাহী মেডিকেলে ৬ জনের মৃত্যু


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১, ১০:৩৬ এএম
রাজশাহী মেডিকেলে ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) থেকে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে ৫ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নাটোরের ২ জন, নওগাঁর ২ জন এবং রাজশাহীর ২ জন রোগী ছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন। এই নিয়ে ১৯২ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী রয়েছেন ৮৮ জন।

জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে শুধু অক্টোবরে ৯ তারিখ পর্যন্ত মারা গেছেন ৩০ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়। রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ৬ দশমিক ২৮ শতাংশ।

Link copied!