• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ


কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ০৯:৫৫ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় নৌকাবাইচ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের সহযোগিতায় বুড়িগঙ্গার নদীতে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

ইট-পাথরের এই শহরে ঢাকাবাসীকে একটু বিনোদন দেওয়ার জন্য নৌকাবাইচের আয়োজন করা হয়। বাইচে অংশগ্রহণ করে নবাবগঞ্জ রোইং ক্লাব ও নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির ৭টি আকর্ষণীয় বিশালাকৃতির ঘাসি (ছিপ) নৌকা। বিশাল এ আয়োজনে পুরস্কার হিসেবে দেওয়া হয় মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিম মোল্লা বলে, ঢাকার বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচে নবাবগঞ্জ রোইং ক্লাবের ৭টি নৌকা অংশগ্রহণ করে। বাইচে কয়েক লাখ মানুষ বুড়িগঙ্গা নদীর দুই পাড়ে জমায়েত হন। 

Link copied!