পানিতে ডুবে ২ বোনের মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০৯:২৭ পিএম
পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের ইটাইল পূর্বপাড়া গ্রামের পুকুরের পানিতে ডুবে ইশা মনি (৭) এবং শাপলা খাতুন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

অনেক খোঁজাখুঁজির পর সোমবার (২৭ সেপ্টেম্বর) পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বিকালে দুই চাচাতো বোন এরশাদ আলীর মেয়ে ইশা মনি ও স্বপন মিয়ার কন্যা শাপলা খাতুন পরিবারের অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর পুকুরে থেকে তাদের লাশ বিকাল চারটায় উদ্ধার করে।

জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই বোন খেলতে খেলতে পুকুরে ডুবে নিখোঁজ হয়। দুইজন সম্পর্কে চাচাতো বোন। দুইজনই ইটাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় উভয় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে।
 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!