সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০২:৪০ পিএম
সিলেটে করোনায় আরও ৩ জনের মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

হিমাংশু লাল রায় জানান, এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৬। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১১৬ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৬৫ জন। এছাড়া মৃতদের মধ্যে সুনামগঞ্জের ও মৌলভীবাজারের ৭২ ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ১৯ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ও মৌলভীবাজারের তিনজন করে এবং হবিগঞ্জে একজন রয়েছেন। ৮১০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ২১ শতাংশ।

বিভাগে মোট করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৪৯৫। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৭৯৪ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৫৬২। এছাড়া সুনামগঞ্জের ৬ হাজার ২৩৪, মৌলভীবাজারের ৮ হাজার ৮১ ও হবিগঞ্জের ৬ হাজার ৬১৮ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

এছাড়া শেষ ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫১ জন। আর সব মিলিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৯ জন করোনা রোগী ভর্তি আছেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!