• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭
মমেক হাসপাতাল

করোনায় ১ ও উপসর্গে ৮ জনের মৃত্যু


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ১১:৩৯ এএম
করোনায় ১ ও উপসর্গে ৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ সময় ৯ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

উপসর্গে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের সমলা (৭০), তহুরা বেগম (৪৫), তারাকান্দার আয়েশা খাতুন (৭৫), হালুয়াঘাটের মেদেন সিথিল (৬২), নেত্রকোনা সদরের আয়েশা (৭০), দুর্গাপুরের প্রমোধ পাল (৬০), মোহনগঞ্জের শফিকুল (১৫), টাঙ্গাইল গোপালপুরের হাসমত আলি (৬০)।

করোনায় মৃত ব্যক্তি হলেন ময়মনসিংহ সদরের অনিল চক্রবর্তী (৮৫)।

মহিউদ্দিন খান মুন আরও বলেন, “আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৩৩ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ১৭ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।”

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে গত ২৪ ঘণ্টায় ১৮২ জনের নমুনা পরীক্ষা করে ১২ জন করোনা শনাক্ত হয়েছেন।”
 

Link copied!