চট্টগ্রামের নিউমাকের্ট রিয়াজউদ্দিন বাজার এলাকায় হোটেল সাফিনাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম কর্মকর্তা বলেন, “আগুনের খবর পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৫টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।”
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, “রাত দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। শুরুতে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে দুটি করে চারটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও একটি গাড়ি যোগ দেয়। রাত সোয়া তিনটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
মোহাম্মদ আলী আরও বলেন, “আগুন মূলত হোটেল সফিনার সপ্তম তলায় থাকা রেস্টুরেন্ট থেকে লেগেছিল। তবে ফারায় সার্ভিসের প্রচেষ্টায় কোনো ফ্লোরে আগুন ছড়ায়নি। এখনো আগুন লাগার কারণ বলা যাচ্ছে না।”






































