নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাজিরটেক গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাজম আলী (৬৫) এবং স্ত্রী জমেলা। তাদের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। কাজম ওই এলাকার আনছার আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ অফ করে তাদের উদ্ধার করে।




































