জামালপুরের সদর উপজেলার কিসমত শরীফপুর এলাকায় ট্রেনের কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
জামালপুর রেলওয়ে থানার এসআই মো. মিলন মিয়া জানান, আজ ভোরের কোনো এক সময় ওই নারী ট্রেনের নিচে কাটা পরে মারা যান। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। পাঁচ ফুট উচ্চতার উজ্জল শ্যাম বর্ণের ওই নারীর পরনে সাদাকালো রঙের চেক কামিজ ও টিয়া রঙের সালোয়ার ছিলো।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





































