কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী।
শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাথেরপেটুয়া ফাঁড়ি ইনচার্জ জাফর ইকবাল বলেছেন, কুমিল্লামুখী হিমাচল পরিবহনের একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজন নিহত হন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।






































