হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার (৪৫) এবং হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।
স্থানীয়রা জানান, আজ বিকেলে ধুলিয়াখাল এলাকায় অটোরিকশার সঙ্গে বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই রোকেয়া আক্তার মারা যান। এ ঘটনায় আহত হন আরও চারজন। গুরুতর আহতদের সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।





































