• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ভারতের উপহারের সব অ্যাম্বুলেন্স বাংলাদেশে


বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৮:১৬ এএম
ভারতের উপহারের সব অ্যাম্বুলেন্স বাংলাদেশে

বেনাপোল বন্দর দিয়ে ভারত সরকারের উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে অবশিষ্ট ৯ টি অ্যাম্বুলেন্স বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।  এ নিয়ে ৫ম চালনের মাধ্যমে উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্স এখন বাংলাদেশে।

মঙ্গলবার (১৪ সেপ্টম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে অ্যাম্বুলেন্স ৯টি বেনাপোল বন্দরে প্রবেশ করে।

 এর আগে গত ১২ সেপ্টম্বর ৪র্থ চালানে ২৯ টি, ২৬ আগস্ট তৃতীয় চালানে ৪০টি, ৭ আগস্ট দ্বিতীয় চালানে ৩০ টি এবং ২১ মার্চ প্রথম চালানে ১টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে ৫ম চালানের মাধ্যমে মোট ১০৯টি অ্যাম্বুলেন্স দেশে এলো।

অ্যাম্বুলেন্স আমদানিকারকের প্রতিনিধি মেহেদী হাসান জানান, অ্যাম্বুলেন্সের আমদানিকারক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। বন্দর থেকে ছাড়পত্র পেতে প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট জেড আর করপোরেশন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থেকে উপহারের অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশ্যে নেওয়া হবে। পরে সরকারের প্রতিনিধিদের হাতে উপহার তুলে দিবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাস কর্মকর্তারা ।

বেনাপোল বন্দরের পরিচালক মোঃ মনিরুজ্জামান  বলেন, “বন্দরে বিশেষ নিরাপত্তায় উপহারের অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অ্যাম্বুলেন্স ঢাকা নেওয়া হবে।“

বেনাপোল সিঅ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, “প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পাশাপাশি রয়েছে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক। এরই সূত্র ধরে বিভিন্ন দৃর্যোগে বাংলাদেশের পাশে দাড়িয়েছে ভারত। বন্ধুত্বের জানান দিতে বাংলাদেশও ক্ষুদ্র রাষ্ট্র হিসাবে ভারতের পাশে থেকেছে সাধ্যমতো।“

ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের ২৬ ও ২৭ মার্চ দুই দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ  আসেন। এসময় দেশে স্বাস্থ্য সেবা উন্নয়ন আর  চলমান করোনা পরিস্থিতি যৌথ মোকাবেলায় বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহারের ঘোষণা দেন। 

Link copied!