ট্রাকের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২, ১২:৫০ পিএম
ট্রাকের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কের নওদাপাড়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় রুবেল হোসেন (৩২) নামের রূপপুর পারমাণবিক প্রকল্পের এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল আটঘরিয়া উপজেলার পৌর এলাকার উত্তরচক মহল্লার আবুল কাসেমের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল এ তথ্য নিশ্চিত করেছেন।  

পুলিশ ও স্থানীরা জানান, রুবেল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে নওদাপাড়া দোতালা মসজিদের কাছে পৌঁছালে একটি পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রুবেল গুরুতর আহত হন। স্থানীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Link copied!