ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় আ. লীগ নেতা কারাগারে


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২, ০৯:৫৩ পিএম
ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় আ. লীগ নেতা কারাগারে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সৈয়দ বালা (৪০) নামে এক ইউপি মেম্বারকে মারধরের ঘটনায় মো. ছিদ্দিক মাতুব্বর (৫০) নামের এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে ছিদ্দিককে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে। তার বাবা মজিবর রহমান বাদী হয়ে মো. ছিদ্দিক মাতুব্বরকে (৫০) প্রধান আসামি করে মামলা করেন।

এর আগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে চারজনের নামে থানায় মামলা করেন ওই ইউপি মেম্বারের বাবা মজিবর রহমান। যার মামলা নম্বর ১০। ছিদ্দিক মাতুব্বর পরমেশ্বদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

মামলার পর মঙ্গলবার রাতেই ছিদ্দিককে উপজেলার ময়েনদিয়া বাজার থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ডহরনগর তদন্ত কেন্দ্রের এসআই মো. কবির হোসেন। ছিদ্দিক ওই ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বরের ছোট ভাই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ইউপি সদস্য মারধরের ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামি ছিদ্দিককে গ্রেপ্তার করে বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!