যুবকের গলাকাটা লাশ উদ্বার


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৫:১৪ পিএম
যুবকের গলাকাটা লাশ উদ্বার

খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়িতে রাস্তা থেকে রমজান আলী (৩০) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।

শুক্রবার (২ ডিসেম্বর) ভোরে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি-মহালছড়ি সড়কের পঙ্খীমুড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রমজান আলী চট্টগ্রামে পাহাড়তলী এলাকার ইউনুস সিকদারের ছেলে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশীদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে গলাকাটা ওই যুবকের লাশ পুলিশ উদ্ধার করা হয়। যুবকের ব্যবহৃত মোটরসাইকেলটি লাশের প্রায় এক কিলোমিটার দূর থেকে জব্দ করা হয়। ‍মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!