তিন দিনব্যাপী ইজতেমা শুরু


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২, ০৮:৩৬ এএম
তিন দিনব্যাপী ইজতেমা শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে আলমি শূরার (মাওলানা জোবায়েরপন্থী) তিন দিনব্যাপী জোড় ইজতেমা।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাদ জোহর ভারতের মাওলানা ইকবাল-এর আ’ম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে এবারের আসর। রোববার (৪ ডিসেম্বর) মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে।

আয়োজক কমিটির জানায়, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদি, ভোলা ও টাঙ্গাইল জেলার তিন চিল্লার মুসল্লিদের নিয়ে এই ইজতেমা শুরু হয়। মুসল্লিরা ময়দানের উত্তর-পূর্ব কোণের টিনশেড এবং টিনশেডের বাইরে অবস্থান করছেন। 

মুসল্লিদের উদ্দেশে ভারতের মাওলানা ইকবালের বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মুশফিক। আরও বয়ান দেন বাংলাদেশের মাওলানা রবিউল হক ও পাকিস্তানের মাওলানা ভাই তাহের কুরাইশী।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির প্রধান ডা. কাজী সাহাবুদ্দিন জানান, রোববার মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমা শেষ হবে। বিদেশি মেহমানদের ফ্লাইট সোমবার হওয়া একদিন আগেই এই আয়োজন শুরু করা হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, মুসল্লিদের  নিরাপত্তায় পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। আশপাশের পরিস্থিতি বিভিন্নভাবে মনিটরিং করা হচ্ছে।

Link copied!