• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

‘হতাশাগ্রস্ত’ মনোচিকিৎসকের আত্মহত্যা


যশোর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:৪৩ পিএম
‘হতাশাগ্রস্ত’ মনোচিকিৎসকের আত্মহত্যা

যশোরে আব্দুস সালাম সেলিম (৫৫) নামের এক মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে শহরের বিমান অফিস পাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তার স্ত্রীর দাবি চাকরির বদলিজনতি কারণে হতাশাগ্রস্ত হয়ে তিনি আত্মহত্যা করেছেন। 

আব্দুস সালাম সেলিম যশোর শহরতলির নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে।

ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগমের দাবি, আজ সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় ডাক্তার সেলিম ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাস তিনেক ধরে ডা. সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তার ধারণা।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, “বদলিজনিত কারণে ডাক্তার সেলিম খুব হতাশাগ্রস্ত ছিলেন। অন্য একজন মনোরোগ বিশেষজ্ঞের অধীনে তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। অনেকটা ভালো ছিলেন। গতকালও তিনি স্থানীয় একটি ক্লিনিকে বেশ কয়েকজন রোগী দেখেছেন বলে তার স্ত্রী আমাকে জানিয়েছেন।”

Link copied!