স্বামীকে হত্যায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১, ০৮:২৭ পিএম
স্বামীকে হত্যায় বাধা দেওয়ায় স্ত্রীকে খুন

কক্সবাজারের টেকনাফে স্বামীকে হত্যা করতে বাধা দেওয়ায় মোহসেনা আক্তার (২২) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোহসেনা ওই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। সে দুই সন্তানের জননী।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা আচমকা মোহাম্মদ আলীর বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোহসেনাকে নির্মমভাবে হত্যা করে। 

নিহতের স্বামী মোহাম্মদ আলী বলেন, “রাতে একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়ির দরজা ভেঙে ঢুকে পড়ে। আমি পাশের রুমে দরজা বন্ধ করে চিৎকার করতে থাকলে আশেপাশের লোকজন ছুটে আসায় আমাকে মারতে না পেরে আমার স্ত্রীকে খুন করে পালিয়ে যায় তারা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, “রাতে দুর্বৃত্তরা মোহসেনা আক্তার নামের এক গৃহবধূকে হত্যা করেছে বলে জেনেছি। সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যার সঙ্গে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!