• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

ফেনীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২১, ০৩:০২ পিএম
ফেনীতে করোনায় আরও ৭ জনের মৃত্যু

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আরও সাতজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে করোনায় পাঁচ ও উপসর্গে দুইজন রয়েছেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল খায়ের মিয়াজী বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন ১৯ জন, হাসপাতালের করোনা ইউনিটে মোট রোগী ১৪৫ জন। নতুন ভর্তি হয়েছেন ২৭ জন।’

জেলা সিভিল সার্জন ডা. রফিক-উস সালেহীন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৮ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৭ দশমিক ৬ ভাগ।’

জেলা স্বাস্থ্যবিভাগের দেওয়া তথ্যমতে, ফেনীতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট আট হাজার ৯৯৪। জেলায় মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৭ হাজার ১০২ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ১২জন।

জেলা সিভিল সার্জন জানিয়েছেন, এ পর্যন্ত মারা গেছেন একজন কর্মরত সিভিল সার্জনসহ ১১২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ১৪৫ জন।

Link copied!