চট্টগ্রামে করোনায় আরও ১৬ জনের মৃত্যু


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৪, ২০২১, ০৩:০৫ পিএম
চট্টগ্রামে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৫ জন। মৃতদের মধ্যে নগরীর ৬ জন ও বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছেন। এ পর্যন্ত নগরীতে মোট মৃত্যু হয়েছে ৫৯৭ জন ও উপজেলার ৪১৩ জন। সব মিলিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০। 

বুধবার (৪ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৮৫ জনের। এদের মধ্যে নগরীর ৮৪৪ জন ও বিভিন্ন উপজেলার ৪৪১ জন।

চট্টগ্রাম নগরীর ৮৪৪ জনের মধ্যে ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৮৫৩ জনের নমুনা পরীক্ষায় ২৮৩ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩১৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৪১ জনের, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৪৬২ জনের নমুনা পরীক্ষায় ১৫৪ জন ও অ্যান্টিজেন টেস্টে ৭৮৭ জনের মধ্যে ২২৭ জন করোনা রোগী শনাক্ত হয়।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে ৫২ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জন শনাক্ত হয়।

অন্যদিকে বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে শেভরন ল্যাবে ৫০৬টি নমুনায় ১৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এপিক হেলথকেয়ারে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ৯৯ জন শনাক্ত হয়। আরটিআরএল ল্যাবে ১১ নমুনা পরীক্ষা ৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ৩৯ নমুনা পরীক্ষায় নগরে ১৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ২ জন করোনা পজিটিভ শনাক্ত হন।

চট্টগ্রাম জেলার উপজেলাগুলোর ৪৪১ জনের মধ্যে সীতাকুণ্ড ৫১ জন, মিরসরাই ১৪ ও সন্দ্বীপ ১৮ জন, লোহাগাড়ায় ২০ জন, সাতকানিয়ায় ১০ জন, বাঁশখালী ২০ জন, আনোয়ারায় ৮, চন্দনাইশ ২, পটিয়া ৩০ জন, বোয়ালখালী ৪২ জন, রাঙ্গুনিয়া ৫৩, রাউজান ৭৮ জন, ফটিকছড়ি ১৫ জন, হাটহাজারী ৮০ জন নতুন শনাক্ত হয়েছে।

Link copied!