• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

রোহিঙ্গা ক্যাম্পে ক্রিস্টাল মেথসহ নারী আটক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:৫০ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ক্রিস্টাল মেথসহ নারী আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একশ গ্রাম ক্রিস্টাল মেথসহ  জাহেদা বেগম (৪০) এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, রোববার রাতে টেকনাফ থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে টেকনাফের নয়াপাড়া মোচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে জাহিদা বেগম (৪১) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

জাহিদা বেগম নয়াপাড়া ব্লক আই ক্যাম্পের শফিউল্লাহর স্ত্রী। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।

Link copied!