সিলেটে কোথায় মিলবে বিপিএলের টিকিট?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ০১:২৮ এএম
সিলেটে কোথায় মিলবে বিপিএলের টিকিট?
ছবি: সংগৃহীত

 ঢাকায় তৃতীয় পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চায়ের শহর সিলেটে। শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হবে সিলেট পর্ব।  চার দিনে মোট ৮টি ম্যাচ হবে সিলেটে।

তার আগে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিলেট পর্বের টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা, চট্টগ্রামের মতো সিলেটেও দুইটি কাউন্টারে পাওয়া যবে এবারের বিপিএলের টিকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন লাক্কাতুরা ও সিলেট জেলা স্টেডিয়ামের প্রধান ফটক সংলগ্ন রিকাবিবাজার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে বিপিএলের টিকিট।

সিলেটেও বিপিএলের ম্যাচ দেখতেও টিকেটের মূল্য পড়বে সর্বনিম্ন ২০০ টাকা। এছাড়া ৩০০, ৫০০ ১৫শ ও সর্বোচ্চ গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের মূল্য ধরা হয়েছে ১৫শ টাকা। 

Link copied!