কাতার বিশ্বকাপ

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: সেমিফাইনালের টিকিট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০১:৪০ পিএম
আর্জেন্টিনা-নেদারল্যান্ডস: সেমিফাইনালের টিকিট

বিশ্বকাপে নকআউট পর্বের ম্যাচে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচটি মাঠে গড়াবে শুক্রবার গভীর রাতে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

শুক্রবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হবে। নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ ম্যাচ হবে বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

৮৯ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন লুসাইল স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুটি দুর্দান্ত দলের মধ্যে উত্তেজনাপূর্ণ শেষ ষোলোর লড়াইয়ের ম্যাচটি অনুষ্ঠিত হবে। স্কালোনির শিষ্যরা অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে এবং লুই ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস ৩-১ গোলে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।

স্কালোনি মনে করেন দুই দলই দুর্দান্ত খেলছে। তবে তাকে ব্যথিত করছে, একদলকে আসর থেকে বিদায় নিতে হবে।

৪৪ বছর বয়সী আর্জেন্টাইন কোচ বলেন, “দুই দলের খুব সুন্দর একটা ম্যাচ হতে যাচ্ছে। দুটি দলই ঐতিহাসিক দল। কিন্তু দুঃখজনকভাবে একটি দলকে হারতে হবে। আশা করছি, আমরাই পরবর্তী রাউন্ডে যাব। আমরা তাদের সবার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি। আশা করছি ভালো করতে পারব। হয়তো তারা অতীতের ডাচ দলের মতো জ্বলজ্বল করছে না। কিন্তু তারা স্পষ্টতই ভালো করছে।”

দলের সেরা তারকা লিওনেল মেসি আছেন দুর্দান্ত ফর্মে। ৩৫ বছর বয়সী কাতারে তার প্রভাব বিস্তার করেছেন। মেসি এখন পর্যন্ত তিনটি গোল করেছেন। তিনি এখন আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া থেকে মাত্র তিন ম্যাচ দূরে আছেন।

নেদারল্যান্ডসের মেমফিস ডিপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে নকআউটে দুর্দান্ত ফর্মে ছিলেন। চোট থেকে ফিরে আসার পরে এবারের বিশ্বকাপে তার প্রথম গোল করেছেন। ভ্যান ডাইক বলেছেন, তার দলের জয়ের ক্ষুধা আছে এবং তারা কাতার থেকে এখনই যাচ্ছেন না।

তিনি সাংবাদিকদের বলেন, “আমরা জানি যে আমরা চমৎকার অবস্থান থেকে মাত্র তিন ম্যাচ দূরে। আমরা পারফর্ম করতে চাই এবং সবকিছুই ছাপিয়ে যেতে চাই। আশা করি আমরা সাফল্য পাব। এটাই আমাদের সুযোগ এবং আশা করি আমরা সুযোগ কাজেও লাগাতে পারব।”

শুক্রবারের ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে ক্রোয়েশিয়া বা ব্রাজিলের মুখোমুখি হবে।

Link copied!