বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হলেই জুটবে সোনার জুতা। শেষ ষোলো পেরিয়ে এখন অপেক্ষা কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের। টুর্নামেন্ট শেষে কার হাতে উঠবে ওই সোনার জুতা সেটা নিয়েই সবাই দিচ্ছেন নানা মত। এখন পর্যন্ত এই জুতা হাতে নেওয়ার দৌড়ে সবার ওপরে আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।
কাতারে এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার স্কোরশিটে নাম তুলেছেন কিলিয়ান এমবাপে। ফরাসিদের জার্সিতে এবারের আসরে তার গোলসংখ্যা ৫ টি। তার সঙ্গে সোনারজুতা নেওয়ার লড়াইয়ে থাকা বাকিরা আছেন বেশ পেছনেই।
কাতার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ৯ ফুটবলার। এর মধ্যে ৭জন নিজেদের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য ম্যাচ খেলার সুযোগ পাবেন। স্পেনের আলভারো মোরাতা ও ইকুয়েডরের ইনার ভ্যালেন্সিয়ার সামনে গোলসংখ্যা বাড়ানোর কোনো সুযোগ নেই। তাদের নিজ নিজ দল ইতোমধ্যেই বিদায় নিয়েছে কাতার বিশ্বকাপ থেকে।
দ্বিতীয় স্থানে থাকা বাকি সাত ফুটবল হলেন- গনসালো রামোস, লিওনেল মেসি, কোদি গাকপো, বুকায়ো সাকা, মার্কাস রাশফোর্ড, অলিভার জিরুদ, রিচার্লিসন। এর মধ্যে গনসালো রামোসের পা থেকে এসেছে কাতার বিশ্বকাপের প্রথম ও একমাত্র হ্যাটট্রিকটি।
কাতারে দুইটি করে গোল করেছেন এমন ফুটবলারের তালিকায় আছেন ২৩জন ফুটবলাররা। তাদের মধ্যে কেউ হ্যাটট্রিক কিংবা দারুণ কিছু না করলে হয়তো গোল্ডেন বুট জয়ের তালিকায় আসবেন না। সবকিছু ঠিকঠাক চললে কিলিয়ান এমবাপের হাতেই উঠতে পারে সোনার জুতা।
কাতারে সর্বোচ্চ তালিকায় সেরা ১০
কিলিয়ান এমবাপে- ৫
গনসালো রামোস- ৩
লিওনেল মেসি-৩
কোদি গাকপো-৩
বুকায়ো সাকা-৩
মার্কাস রাশফোর্ড-৩
অলিভার জিরুদ-৩
রিচার্লিসন-৩
আলভারো মোরাতা-৩
এনার ভ্যালেন্সিয়া-৩

















