ভারতের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত চিত্র হিসেবে ব্যাটিং বিপর্যয় দেখা গেল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও। ৬৯ রান তুলতেই ৬ উইকেট তুলে নিলো ভারতীয় বোলাররা। তবে এরপরই দৃশ্যপট পরিবর্তন।
মেহেদি হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে বাংলাদেশ ভারতের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে প্রথম শতরানের জুটি উপহার দিয়েছেন। এমনকি, যে কোনো উইকেট জুটিতে এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।
মেহেদি তার ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নিয়েছেন। রিয়াদ পেয়েছেন ২৭তম ওয়ানডে ফিফটি। তিনি ৭৭ রানে উমরান মালিকের বলে লোকেশ রাহুলকে ক্যাচ দিয়ে ফেরেন। দুই অলরাউন্ডারের হাত ধরে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২১৭ রান তুলেছিল বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৪৬ ওভার শেষে ৭ উইকেটে ২১৭ রানে ব্যাট করছে।


















